বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
“মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।” ভূমিকা: বাঙালি সাহিত্য, সংস্কৃতি ও মননের আকাশে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কেবল একজন কবি ছিলেন না; তিনি ছিলেন ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, সুরকার, গায়ক, চিত্রশিল্পী এবং দার্শনিক। তাঁর বহুমুখী প্রতিভার স্পর্শে বাংলা ভাষা ও সাহিত্য এমন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, যা বিশ্বদরবারে…

